বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ট্রাকটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের কেবিনে সামান্য ক্ষতি হয়েছে এবং গ্লাস ভেঙে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ী ভাঙচুরও করেছে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights