বঙ্গবন্ধু স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা: জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশের জনগণ বিশ্বের বুকে বিজয়ী ও স্বাধীন জাতি।

আজ রবিবার ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মো. মোরশেদ, নির্বাহী কর্মকর্তা আল নোমান, আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মুক্তিযোদ্ধা আবুল হাশেম বক্তব্য রাখেন।
এরপর এমপি জ্যাকব ঈদুল ফিতর উপলক্ষ্যে উমরপুর ইউনিয়নে দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights