বঙ্গবাজারে আগুন: পানির সংকটে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। তবে পানির সংকটে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ সদরদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, পশু হাসপাতাল, ফায়ার সার্ভিস সদরদপ্তর, ওয়াসা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর গাড়ি দিয়ে পানি দেওয়া হচ্ছে। তবুও আগুন নিয়ন্ত্রণে আসছে না।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, যে পরিমাণ পানি নিক্ষেপ করা দরকার, সে পরিমাণ পানি রিজার্ভ নেই। পানির সংকট রয়েছে। এই মুহূর্তে বিকল্প পানির ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনের পানি প্রয়োজন।

এদিকে বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পাশের এনেক্স মার্কেটে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এনেক্স মার্কেটে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারের মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এনেক্স মার্কেটের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights