বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতির ইন্তেকাল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নজমুল চৌধুরী ইন্তেকাল করেছেন। ৭৬ বছর বয়সে ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ম্যাথডিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ঘনিষ্ঠ আত্মীয় কাজী আজম এ তথ্য নিশ্চিত করে জানান, কম্যুনিটির প্রিয়-পরিচিত নজমুল চৌধুরী বেশ ক’বছর থেকেই কিডনিসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিয়ানিবাজারের সন্তান এবং চিরজীবনের জন্যে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি হাজী নজমুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় একইদিন বাদ মাগরিব ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে। মঙ্গলবার তাকে দাফন করার কথা লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল মুসলিম গোরস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights