বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিতে খিরাই কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

অনলাইন ডেস্ক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ২য় রাউন্ডের খেলায় সেমিফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লার দেবিদ্বারের খিরাই কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল বালিকা দল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বর নিয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-১ গোলে পরাজিত করে সেমি নিশ্চিত করে।

আজ শনিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলার পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল কাদের, টিম ম্যানেজার মেহেদী হাসান ও কোচ কোহিনুর আক্তারসহ আরও অনেকে।
দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ তাদের অভিনন্দন জানান এবং ফাইনালে তাদের বিজয় কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights