বট আইডি বন্ধ হলে অর্ধেক হ্যারাসমেন্ট কমে যেত : আবিদ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ বলেছেন, যে ডিবি অফিসে গিয়েছে, তার ফোনের বট-আইডিগুলো যদি ডিবি সদয় দৃষ্টিতে বন্ধ করে দিত, তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট সেখানেই থেমে যেত।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের নিচে দেওয়া আরেক মন্তব্যে আবিদ লেখেন, দেশে সাইবার আইন সচল থাকলে ডিবিতে যাওয়া সবার ফোন সঙ্গে সঙ্গে পরীক্ষা করলেই অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর দায়ে সেখানেই গ্রেপ্তার হতো।

এর আগে সোমবার বিকালে অনলাইনে অপপ্রচারের শিকার ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম ডিবি অফিসে একটি অভিযোগ করেন।

অভিযোগে তিনি ১১টি ফেসবুক পেজ ও আইডির নাম দেন। এগুলো হলো—ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders, ইয়ার্কি এবং এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডি।

অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দলসম্পৃক্ত। প্রতিটি পেজ একটি রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড। আমরা এই পেজগুলোর লিংক ডিবিকে দিয়েছি। এখানে যারা সাইবার এক্সপার্ট আছেন তারা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা বিআরটিসিকে ব্যবস্থা নিতে বলেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights