বড়াইগ্রামে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রাম পৌর মেয়রের কন্যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনলাইন ভিত্তিক ই-কমার্স প্লাটফর্ম ‘ফলের ঝুড়ি’র লভ্যাংশ থেকে ৬শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বড়াইগ্রাম থানার মোড়ে ফলের ঝুড়ির প্রতিষ্ঠাতা তাহসিন বারী সুহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেয়র মাজেদুল বারী নয়ন এসব শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেয়রপত্নী রত্না বানু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, দপ্তর সম্পাদক মতিউর রহমান সুমন, শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাদী আহমেদ মিঠু বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights