বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি (৩০) কাঠেরপুল এলাকার ওয়ার্কসপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী। আটক সোহানা নিহত সুমির ছোট বোন।

আটক সোহানা জানান, দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে দোকানে পুড়ি কিনতে যায়। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে। তখন সে বাড়ির কাছেই ওয়ার্কসপে গিয়ে বোন জামাই শহিদুল ইসলামকে খবর দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানার দেয়া বক্তব্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights