বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights