বনানীতে সিসা বারে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত একটি ভবনের নয় তলার সিসা বারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর বলেন, অভিযানের ঘটনা সত্য। আমরা অভিযানে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো সিসা পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযান অব্যাহত থাকবে।

অভিযান সূত্রে জানা যায়, বনানী এলাকায় এখনও কিছু অননুমোদিত সিসা সেবন চলমান রয়েছে। তবে এগুলোতে কোনো ধরনের সরকারি অনুমোদন নেই।

এর আগে গত ৩ মার্চ গুলশান-বনানীর অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেলেন হাইকোর্ট। ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights