বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে তরুণ সংঘ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবন, পানি বিশুদ্ধিকরণ ওষুধ, তৈল, কয়েল, মুড়ি, চিনি, চা-পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পিঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এছাড়াও দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের একদিনের খাবারের সকল উপকরণ দিয়েছে সংগঠনটি।

আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সকল কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাক সবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পুর্নবাসন করবে আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights