বন্যায় দুর্দশাগ্রস্তদের কাছে ছুটে যাওয়াই এখন বিএনপির প্রধান কাজ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। এখন যে ঢল নামছে এটি কোন স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়, এটি পাশ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী।

শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পথসভায় এসব কথা বলেন। এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এ্যানি বলেন, বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে বিএনপি। এছাড়া সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন এ্যানি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন ভূঁইয়া, হ্যাপি চৌধুরী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সম্পাদক হারুনুর রশিদ, কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights