বন্যার্তদের জন্য একদিনের বেতন দিল আইইউবিএটির শিক্ষক-কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষক এবং কর্মকর্তাগণ।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইইউবিএটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইউবিএটির শিক্ষক এবং কর্মকর্তাগণ বন্যার্ত ব্যক্তিদের সহায়তায় তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণের অর্থ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় শিক্ষক এবং কর্মকর্তাগণ গর্বিত।
উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights