বন্যার্তদের জন্য বগুড়ায় দলের ত্রাণ তহবিলে দেড় লাখ টাকা দিল শিবগঞ্জ উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বগুড়া জেলা বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ জমা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার কাছে এই অর্থ জমা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, শিবগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।
বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বগুড়া জেলা বিএনপির ত্রাণ তহবিলে নগদ দেড় লাখ টাকা জমা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। তারা আরো জানান, বন্যার্তদের জন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights