বয়ার চর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সড়কের বয়ার চর সংযোগ ব্রিজ ঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ার চর সংযোগ ব্রিজ ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, আমাদের বয়ার চরের সংযোগ ব্রিজটি এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার করা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রিজ ঘাটের পাশাপাশি বেড়িবাঁধ অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষিজমিতে নোনাপানি ঢুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘরে ভাঙন শুরু হয়েছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights