বরগুনায় ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা

প্রান্ত মালাকার , বরগুনা: ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল ও নিরাপদ করতে “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি জেলা শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় জেলা শহরের আল-মিজান শপিং কমপ্লেক্সে আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা জেলা শাখার ব্যাবস্থাপক এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্র এন্টারপ্রইজের কর্নধর জাবেদুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো: আমিনুল ইসলাম। তারা বলেন, বর্তমান বিশ্বে ক্যাশলেস লেনদেন শুধু আধুনিকতার প্রতীক নয়, বরং নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত আর্থিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন।

পূবালী ব্যাংক পিএলসি বরগুনা জেলা শাখার ব্যাবস্থাপক এমরান হোসেন বলেন, “বাংলাদেশ ব্যাংক সবসময়ই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যাবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংক পিএলসি.-এর মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে। ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।”

তিনি আরো বলেন, “ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পূবালী ব্যাংক সবসময়ই গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের চলমান কার্যক্রমের কথাও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights