বরগুনায় গাঁজাসহ গ্রেফতার ১

বরগুনা প্রতিনিধি

বরগুনায় শনিবার বেলা সাড়ে ১১টায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম খানের নেতৃত্বে ২ কেজি গাঁজাসহ বরখাস্তকৃত পুলিশ সদস্য কাওসারকে গ্রেফতার করেছে। ডিবির ওসি শহীদুল ইসলাম বলেন, কাওসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ায় বরিশালে কর্মরত অবস্থায় তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকুরির পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সাথে তার যোগাযোগ ছিলো বলে জানা যায়।

শনিবার গাঁজা বিক্রির জন্য গ্রামের বাড়ী কেওড়াবুনিয়ার ইউনিয়নের আমজুড়ীতে অবস্থানের সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এঘটায় কাওসারের বিরুদ্বে বরগুনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কাওসারের বাবা আলম শিকদার বলেন, আমার কোন ছেলেই মাদকসেবী বা মাদক ব্যবসার সাথে জড়িত নয়। ষড়যন্ত্রমূলক ভাবে সাজানো ঘটনায় প্রতিপক্ষের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights