বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬৩ জন

বরগুনা প্রতিনিধি
বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা কমছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসায় ভর্তি হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। এদিকে ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ১০ জন মেডিকেল অফিসার এবং ১০ জন নার্স জরুরি ভিত্তিতে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়োগ দেয়া হলেও যোগদানের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ৫ জন চিকিৎসক এবং ৫ জন নার্স ৬ দিনেও যোগদান করেননি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে যোগদান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার দৃষ্টতা এরা কিভাবে পাচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

আজ শনিবার জেলার বামনা হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত সহ বরগুনা ২৫০ শয‍্যা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫১ জন ভর্তি হয়েছেন।
একটানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে এডিস মশার লার্ভা জন্ম নেয়ায ডেঙ্গুর আক্রমণ প্রতিরোধ করা যাচ্ছে না। বিভিন্ন সামাজিক সংগঠন এবং মসজিদে মসজিদে ইমামগণ সচেতনতামূলক আলোচনা করলেও নাগরিকদের তাদের দায়িত্ব পালনে আন্তরিক দেখা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights