বরগুনায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনা পৌর শহরের ক্রোক প্রাইমারি এলাকায় একটি বাড়ি থেকে মোসাঃ ফারজানা আক্তার(১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহেটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফারজানা আক্তার ফোরকান মুসল্লির মেয়ে।তিনি ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছিলেন।

স্বজন ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, ছোট থেকেই মেয়েটির সাথে মনসার আঁচড় ছিল। বদজ্বীন থেকে বাঁচতে নলটোনা ইউনিয়নের গ্রাম ছেড়ে শহরে এসে থাকেন তারা। শহরে এসেও দীর্ঘদিন মনসার নির্যাতন পোহাতে হয়েছে মেয়েটির। বিভিন্ন তদবির কবিরাজ দেখালেও মেলেনি সমাধান। সকালে সবাই কাজে বের হলে বাসায় ফারজানা একাই ছিল। কাজ শেষে বাসায় ফিরলে ঘরে ঢুকে চালার আড়ার সাথে ঝুলতে দেখে মেয়েকে। ডাক চিৎকার করলে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম মিজানুর রহমানের সাথে এ ঘটনার ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, মরদেহটির গলায় ওড়না পেঁচানো তার নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights