বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে থানা পুলিশের মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে স্বামী-স্ত্রীসহ মোট তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হল, উপজেলার মালীপাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে ইয়াছিন ও তার স্ত্রী কুলছিয়া বেগম এবং কড়ই বাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের মৃত্যু চান মিয়ার ছেলে হেমায়েত উদ্দিন হিমু।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তালতলী থানা পুলিশ। এসময় পৃথক ২টি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ইয়াছিন ও তার স্ত্রী কুলছিয়া বেগমের বাড়ির রান্না ঘর থেকে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে কড়ইবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে হেমায়েত উদ্দিন হিমুকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
