বরগুনা পূবালী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

গোবিন্দ মালাকার,বরগুনা : পূবালী ব্যাংক বরগুনা শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।বরগুনা সরকারী মহিলা কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ঘটিকায় অনুষ্ঠিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বরগুনা শাখার শাখা প্রধান জনাব মো: মামুন অর রশিদ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মনজুরুল আলম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার বারবার শ্রেষ্ঠ করদাতা জনাব জাবেদুল ইসলাম জুয়েল সহ পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এ কর্মসূচি তে বিভিন্ন শ্রেনী পেশার গ্রাহক সহ কোমল মতি শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা বলেন শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়ানো ও গ্রাহকদের সঞ্চয় করার জন্য উঃসাহিত করা হয়। সমাজে বিভিন্ন প্রতারক চক্র থেকে গ্রাহকদের নিজে ও অন্যান্যদের সচেতন করে তুলবে এবং রেমিট্যান্সের জন্য ব্যাংকিং চ্যানেল ব্যবহারের সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধাগুলি নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights