বরগুনা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।।

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত, ও দেড় শতাধিক অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মালাকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঃ ডেবিট, বরগুনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, বরগুনা পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য (১,২,৩) মমতাজ বেগম , বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর সদস্য হুমায়ূন কবির, মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, দৈনিক আমার বার্তা বরগুনা জেলা প্রতিনিধি রাসেল হাওলাদার, একাত্তর পোস্ট এর প্রতিনিধি রাসেল সিকদার,অন্যদিগন্ত এর প্রতিনিধি শাওন মিঞাজী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এই পেশায় থেকে মানুষকে যতটা উপকার করা সম্ভব অন্য পেশায় থেকে তা সম্ভব নয়। একটি মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকগণ ভালো কাজের অংশীদার হতে পারেন। বর্তমান সময়ে শুধু নেতিবাচক সংবাদের দিকেই সাংবাদিক এবং মিডিয়াগুলোর আগ্রহ বেশি। শুধু নেতিবাচক সংবাদই নয় বরং সমাজে যারা ভাল কাজ করে তাদের কার্যক্রম ও ফুটিয়ে তুলতে পারলে তারাও ভালো কাজ করতে উৎসাহিত হবে এবং অন্য মানুষ এই সংবাদগুলো দেখে ভালো কাজ করার আগ্রহ পাবে। বক্তারা আরো বলেন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সুনাম ও সুখ্যাতি জেলা ব্যাপি । বরগুনা রিপোর্টার্স ইউনিটি আগামীতেও তাদের এই সুখ্যাতি বজায় রেখে সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights