বরিশালে ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে এই অভিযান চালায় নগরীর কাউনিয়া থানা পুলিশ।

সোমবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক রোড খান সড়ক সংলগ্ন জনৈক আবদুল হাকিম বেপারীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে অলোক বসু ওরফে সঞ্জয় বসু নওমুসলিম আলআমিনকে (৩৫) ৮৯০ পিস ইয়াবাসহ আটক করে। আটক অলোক নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের প্রয়াত অশোক বসুর ছেলে। এ ঘটনায় কাউনিয়া থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights