বরিশালে এসএসসিতে ফেল থেকে পাস ৭৯ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। এছাড়াও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

তিনি জানান, এ বছর ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুন.নিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন। পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। এছাড়াও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের। গত ১০ অগাস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫ টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights