বরিশালে গণপূর্তের মাস্টাররোল কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গণপূর্ত অধিদপ্তরের মাস্টার রোল কর্মচারীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে মতবিনিময় সভা করেছে জাতীয় শ্রমিক লীগ অর্ন্তভুক্ত বরিশাল জেলা গণপূর্ত অধিদপ্তর কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ। রবিবার নগরীর ভাটারখাল এলাকায় গণপূর্ত ভবনের ২য় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল গণপূর্ত অধিদপ্তর কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর শ্রমিক লীগ সভাপতি পরিমল চন্দ্র দাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের কার্যকরি সভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. সোলাইমান, যুগ্ম সম্পাদক মো. আফসার উদ্দিন, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ সোহাগ, বরিশাল গণপূর্ত অধিদপ্তর কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মো. শাহাদৎ হোসেন মজুমদার, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবদুস ছালাম সরদার, মাহাবুব হোসেন, মজিবর রহমান ও মাহাবুব হোসেন প্রমুখ। বক্তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights