বরিশালে টিসিবি পণ্য কিনতে লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীসহ বিভাগের ছয় জেলায় প্রতিদিন প্রায় ১৬ হাজার মানুষের মাঝে পাঁচটি প্রধান পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিক্রির কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

বরিশাল অঞ্চলের টিসিবি প্রধান শতদল সরকার জানিয়েছেন, প্রতি প্যাকেজে থাকবে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা-বুট এবং এক কেজি খেজুর। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯৫ টাকা।

বরিশাল নগরীতে মোট ২৫টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ৪০০টি প্যাকেজ রাখা হয়েছে। বন্ধের দিন ছাড়া সপ্তাহে পাঁচদিন এই কার্যক্রম চলবে।

নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রতিটি ট্রাকের সামনে প্রায় ৪০০ ক্রেতার লাইন। অনেক ক্রেতাই পণ্য শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছেন।

মনোয়ারা বেগম নামে এক ক্রেতা জানান, ‘দুপুর দুইটা থেকে পাওয়ার হাউজ মোড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু পাইনি। কাল আবার বিক্রি করবে। তখন আসতে বলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights