বরিশালে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১০১ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩১৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা সদরের দশ নীড়ের গলি এলাকার বাসিন্দা তানভীর (১৮) জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ১২ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৯ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৮ জন, পটুয়াখালীতে ১০ জন, ভোলায় ১২ জন, পিরোজপুরে ১৮ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ২ জন ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩ হাজার ৯০১ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights