বরিশালে ড্যাবের রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার ড্যাবের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেট ক্রিসেন্ট।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডা. কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ, ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ) সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights