বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে হত্যা চেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights