বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়েছে। সোমবার রাতে এই পৃথক অভিযান পরিাচলিত হয়।

বিএমপির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার একটি দল সোমবার রাতে রাতে ২৮ নম্বর ওয়ার্ড চহুতপুর ফিশারী রোডে অভিযান চালায়। এ সময় কক্সবাজারের পাহাড়তলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

এদিকে একই দিন বিমানবন্দর থানার একটি দল লাকুটিয়া মুখার্জী পুল আবেদ আলীশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে রনি ফকির (২০) নামে একজনকে ৭০ ‍পিস ইয়াবাসহ আটক করে।
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights