বরিশালে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত ‘বৈশাখী আড্ডা’

অনলাইন ডেস্ক

পুরোনো বছরের গ্লানি ঝেড়ে ফেলে নতুন আশায় বাঙালি বরণ করে নিয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। পহেলা বৈশাখের সেই আনন্দধারা ছড়িয়ে পড়েছে পুরো মাসজুড়ে। নববর্ষকে কেন্দ্র করে বাঙালির চিরচেনা ‘বৈশাখী আড্ডা’ যেন সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগের এক অপূর্ব মেলবন্ধন।

এই আবহেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর নতুনবাজারের একটি ক্যাফতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড্ডাটি মুহূর্তেই জমে ওঠে কবিতার ছন্দ, নৃত্যের তাল, সংগীত-সুরের মূর্ছনা আর হাস্যরসে। উপস্থিত সবার মাঝে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উচ্ছ্বাস—যেন শৈশবের হারানো দিনগুলো ফিরে এসেছে নতুন করে। মাটির বাসন ও বাঁশের তৈরি ডালায় পরিবেশিত খাবার আয়োজনকে দিয়েছে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, যা আনন্দকে করেছে বহুগুণে সমৃদ্ধ।

বৈশাখী এ আড্ডায় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান, সহ-সভাপতি শাহনাজ ফাতিমা বিথি, সাধারণ সম্পাদক মাহফুজ নুসরাত মোনা, সহ-সাধারণ সম্পাদক মোহন হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর তানজিল, অর্থসম্পাদক আবু সাইদ, নারীবিষয়ক সম্পাদক সানজিদা নুসরাত আদুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান ফরাজি, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল।

এছাড়া সংগঠনের সদস্য—শিফা, আসিফ, নাঈম, মানসুরা, ইখতিয়ার, মাশরাফি, সকাল ইসলাম, পূজা রায়, নাঈম হোসেন শান্ত, মাহমুদ উন নবী, তামিম ইসলাম, ইমরান হোসেন কাইয়ুম, সাব্বির হোসেন সোহাগ, কে এম মাইনুল হক, সংগীতা রানী, তনুশ্রী হালদার, সাদিয়া বিনতে আলাউদ্দিন, আলি মাহমুদ, ফারিয়া রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজনজুড়ে ছিল নতুন বছরের স্বপ্ন আর প্রত্যাশার কথা। পুরোনো দিনের ব্যর্থতা ভুলে গিয়ে নতুন বছরে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। বৈশাখী এই আড্ডা শুধু একটি সাংস্কৃতিক আয়োজনই নয়—এটি ছিল বন্ধন, সম্প্রীতি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের এক উজ্জ্বল উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights