বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

অনলাইন ডেস্ক

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্যাংকের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র অফিসার রবিউল আল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনি বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights