বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচন বর্জন এবং সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সমম্বয়ক কমরেড শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে এবং জেলা বাসদ সদস্য বিজন শিকদারের সঞ্চালনায় বক্তব্য বিক্ষোভ সমাবেশে রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, জেলা বাদস সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

বক্তারা আগামী ৭ জানুয়ারি নির্বাচন সর্বাত্মক বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন তারা। সমাবেশ শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights