বরিশালে বিএনপির শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

একদফা দাবিতে পদযাত্রা চলাকালে লক্ষ্মীপুরে বিএনপির এক কর্মী নিহতের প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। কালো পতাকা হাতে র‌্যালিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেয়।

এর আগে দলীয় কার্যালয় চত্ত্বরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম প্রিন্স, মাহবুবুর রহমান ও জেলা কৃষক দল সভাপতি মোহসীন আলমসহ অন্যরা।

বিএনপির শোক র‌্যালিকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। এদিকে একই দাবিতে বিকেল ৪টায় শোক র‌্যালির আয়োজন করে মহানগর বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights