বরিশালে ভুয়া চিকিৎসককে ৪০ হজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়ায় এক ভুয়া চিকিৎসককে অস্ত্রোপচার করার সময় আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার।

ওই ভুয়া চিকিৎসক হলেন মো. কুতুবউদ্দিন। তিনি নড়াইল সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে। কুতুবউদ্দিন বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পিছনে চেম্বারে দিয়ে অর্শ্ব ও পাইলসের চিকিৎসা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, ভুয়া চিকিৎসক ওই চেম্বারে অস্ত্রোপচার করছিলেন। গোপনে এ খবর পেয়ে অভিযান করে হাতে-নাতে ধরা হয়। পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়েছেন জানিয়ে ইউএনও বলেন, ভবিষ্যতে বানারীপাড়া উপজেলায় এসে কোন চিকিৎসা সেবা না দেয়ারও মুচলেকা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights