বরিশালে রেস্তোরাঁয় আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সুগারী পেস্টি এন্ড ডাইন রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করলেও তার আগেই রেস্তোরাঁটির সাজসজ্জা এবং আসবাবপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর বাস টার্মিনাল সংলগ্ন হাউজিং এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় থাকা সুগারী পেস্টি এন্ড ডাইন রেস্তোরাঁয় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় অর্ধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। তদন্ত করে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights