বরিশালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হাম উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলো- বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা মো. নাইমের ১৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ এবং বরিশালের বানারীপাড়া উপজেলার মো. সালাহউদ্দিনের চার মাস বয়সী ছেলে মো. হুজাইফা।

হাসপাতাল সূত্র জানায়, আব্দুল্লাহ হাম উপসর্গ নিয়ে গত ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। অন্যদিকে হুজাইফাকে ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই সোমবার তার মৃত্যু হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে ২০ জন এবং হাম আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৪১৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৯৮৩ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights