বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিয়নের নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংগঠনের নিজ কার্যালয়ে নির্বাচন শেষে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোহেল রানা।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার মো. রবিউল ইসলাম।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।

নির্বাচন কমিশনার হিসেবে অন্যদের মধ্যে দায়িত্ব পালন করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।

নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন ও অন্যান্য সামাজিক সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights