বরিশাল মহানগর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ মিলনায়তনে শনিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমানসহ মহানগরীর সাংগঠনিক থানা সমূহের আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলরা।

বৈঠকে মহানগরীর প্রায় ৫০০ অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights