বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতার রিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ, তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রিন্টুকে হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া তার নিজ জেলায় তার বিরুদ্ধে মামলা আছে। সোমবার রিন্টুকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights