বর্জ্য সংগ্রহের প্রতিষ্ঠানকে পেতে হবে ন্যূনতম পাস নম্বর

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণ করা প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম পাস নম্বর পেতে হবে। সে লক্ষ্যে নিবন্ধনের আবেদনপত্র এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, গঠিত কমিটি ডিএনসিসির আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণের জন্য সেবাদানকারী প্রতিষ্ঠান নিবন্ধন আবেদনপত্র ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার পর কমিটি যাচাই বাছাই করে নম্বর প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights