বশেমুরকৃবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
গাজীপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। এ উপলক্ষ্যে প্রশাসন চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
