বশেমুরকৃবিতে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ৬৬ জন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইন শুরু হয়।

মূলত এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত মানুষদের গৃহপালিত পশুপাখির জন্য চিকিৎসাসেবাসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। ছয় মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের রুর‌্যাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ক্যাম্পেইন অনুষ্ঠানে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। ক্যাম্পেইন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) পরিচালক প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights