বশেমুরবিপ্রবিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা এম এম ইব্রাহীম পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ।
আলোচনা অনুষ্ঠান বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া করা হয়।
