বশেমুরবিপ্রবি’তে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত বক্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights