বসুন্ধরায় কমব্যাট স্পোর্টসের নতুন ভোর

আবু নাঈম তরুণ

নস্টালজিয়ার সেই শনিবার সন্ধ্যার কথা মনে আছে? বিটিভির পর্দায় বিদেশি রেসলিং দেখার উন্মাদনা, পছন্দের তারকার ফাইটে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, সেসব ছিল কেবলই স্মৃতি। তবে সেই ধুলোপড়া স্মৃতির কপাট ভেঙে ঢাকার বুকে গতকাল গর্জে উঠল আসল লড়াইয়ের দামামা। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার কমব্যাট স্পোর্টস প্রোমোশন ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি)’-এর ঐতিহাসিক আসর ‘জেডএফসি ১ : দ্য টেকওভার’। প্রতিযোগিতায় উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। গ্যালারিতে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।

বসুন্ধরায় কমব্যাট স্পোর্টসের নতুন ভোরবসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনা যেন এদিন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। রিঙের চারপাশজুড়ে হাজারো দর্শকের গর্জন, তীব্র আলো আর বাতাসে ভেসে বেড়ানো টানটান উত্তেজনা। একদিকে ওয়ার্ল্ড মুয়ে থাই অর্গানাইজেশনের (ডব্লিউএমও) চারটি বিশ্ব শিরোপা, অন্যদিকে ডব্লিউবিসি এশিয়া ও জেডএফসি চ্যাম্পিয়নশিপের লড়াই, সব মিলিয়ে রিঙের ভিতরে তখন ছিল আগুনের হলকা। দর্শকদের রুদ্ধশ্বাস প্রতীক্ষা আর গ্লাভসের লড়াইয়ে ঢাকার বাতাস যেন স্পন্দিত হচ্ছিল নতুন ছন্দে।

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে ১২টি রোমাঞ্চকর বাউটে বাংলাদেশের সাহসী যোদ্ধারা মুখোমুখি হয়েছিলেন থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের দুর্ধর্ষ প্রতিপক্ষের। সন্ধ্যায় প্রথম বাউটে মুখোমুখি হয় দুই বাংলাদেশি ইয়াছিন হাসান ও আজিজুল সরকার। এতে দ্বিতীয় রাউন্ডেই বিজয়ী হন ইয়াছিন হাসান। দ্বিতীয় বাউটে লড়াই করেন বাংলাদেশের আজিদ বেবি ও সিঙ্গাপুরের চুয়া জেন কং। প্রথম রাউন্ডের লড়াইয়ে উত্তাপ ছড়িয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে যান চুয়া জেন কং। তৃতীয় বাউটের লড়াইয়ে সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি প্রথম রাউন্ডের শুরুতেই পরাজিত করেন আবদুল হামিদ নূরকে। বাউট চারে বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা লড়েছেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেন বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা। পঞ্চম বাউট বাংলাদেশের হোসাইন আহমেদ লড়েছেন থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলার বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতেন হোসাইন আহমেদ।

এ ইভেন্ট কেবল বিনোদন নয়, ছিল বিশ্বজয়ের স্পর্ধা। বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা ফিলিপাইনের রকিকে হারানোর পর উচ্ছ্বাসে গর্জে ওঠেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights