বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় রংপুর থেকে মূলপর্বের গ্রীনকার্ড পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে রংপুরে শেষ হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’।
মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।
মেগারিয়েলিটি শো ‘কুরআনের নূর’ এর রংপুর জোনের প্রাথমিক বাছাইপর্বে ৩ জন ঢাকায় মূলপর্বে যাওয়ার জন্য গ্রীনকার্ড পেয়েছেন। তারা হলেন প্রথম লোকমান আজিম, দ্বিতীয় আব্দুল্লাহ আল নাইম এবং তৃতীয় মাসরুর রহমান।
রংপুর বিভাগের আট জেলা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ৩২৪ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে ৩ জন গ্রীন কার্ড পান।
বাছাইয়ের মূলপর্বের বিচারক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ঈমাম মুফতি মিজানুর রহমান, ঢাকার সোবাহান বাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা লিয়াকত হোসেন, ঢাকার যাত্রাবাড়ির মারফাযুত তাহফীজের শিক্ষা সচিব হাফেজ কারি রহমত উল্লাহ। মঙ্গলবার রাত ১২টার কিছু পরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
