বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফরিদপুরের অডিশন শুরু

ফরিদপুর প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এর ফরিদপুরের অডিশন শুরু হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ক্ষুদে হাফেজ প্রতিযোগীরা।

শনিবার সকাল ৯ টায় ফরিদপুরের শিল্পকলা একাডেমির হলরুমে পদ্মা বিভাগ আয়োজিত অডিশন রাউন্ডের মধ্যদিয়ে শুরু হয় হিফজুল কোরআন প্রতিযোগিতার এ আনুষ্ঠানিকতা।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর হায়দার আলী প্রমূখ।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ রিয়েলিটি শো আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন মাদরাসার অনুর্ধ্ব-১৫ হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। হাফেজদের সম্মাননা জানানোর অংশ হিসেবে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী রমজানে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭ লাখ, তৃতীয় পুরস্কার ৫ লাখ, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে। প্রত্যেককে সম্মাননাও দেওয়া হবে। সেরা দশের বাকি ৫ জনও পাবেন আর্থিক পুরস্কার ও সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights