বসুন্ধরা কিংসে ফিরছেন রবসন
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহোর কথা মনে আছে নিশ্চয়ই। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন তিনি। চার মৌসুমে জয় করেন চারটি লিগ, দুটি স্বাধীনতা কাপ এবং একটি ফেডারেশন কাপ। সেই রবসন রবিনহো ফের ফিরে আসছেন বসুন্ধরা কিংসে। ২০২৪ সালে তিনি কিংস থেকে নিজ দেশের ক্লাব আগুয়া সান্তায় খেলতে গিয়েছিলেন। এরপর খেলেছেন ভারতীয় ক্লাব মোহনবাগানেও। আবারও বাংলাদেশের ফুটবলে আলো ছড়াতে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। বসুন্ধরা কিংস ক্লাব পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলবদলের আর মাত্র দিন কয়েক বাকি। এরই মধ্যে শক্তিশালী দল গঠনের কাজ প্রায় শেষ করে এনেছে বসুন্ধরা কিংস। রবসন রবিনহোকে দলে নিয়ে আরও একটি উদাহরণ দিল দলটি। রবসন রবিনহো বসুন্ধরা কিংসে আগের চার মৌসুমে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। তার খেলায় মুগ্ধ হয়েছিল পুরো দক্ষিণ এশিয়া। আবারও রবসন আলো দেখা যাবে বাংলাদেশের ফুটবলে।
