বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল

বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে আজ বসেছিল তারুণ্যের উৎসব ২০২৫ অ্যামপিউটি ফুটবল আসর। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। অ্যামপিউটি ফুটবলে অংশ নেয়া দলগুলোর নাম ছিল জুলাই বিপ্লবে শহীদের নামে। দলগুলো হলো মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ।

আগামী ৬-১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাফুফের আয়োজনে মঙ্গলবারের এই টুর্নামেন্টকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেও দেখছেন বাংলাদেশ অ্যামপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন (বাফা)। সেভেন এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রতিযোগিতা আয়োজন করতে পেরে খুশি বাফার সহ-সভাপতি বদিউজ্জামান আল আমিন। তিনি জানান, ‘আমাদের কেউই কোনো সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।’

অ্যামপিউটি ফুটবলের শুরুটা হয়েছে শিপন মিয়ার হাত ধরে। কিন্তু দেশে এই ফুটবলের বিস্তৃতি নেই বলে আক্ষেপ তার। তিনি জানান, ‘আমি বাংলাদেশের প্রথম অ্যামপিউটি ফুটবলার। আমরা ৪-৫ জন মিলে শুরু করি এই খেলা। কিন্তু যেভাবে এর বিস্তৃতি হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমরা খুবই হতাশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights